Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দেশে ফিরল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনসহ মোট আট প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে ওমানের মাস্কট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ওমানের দুর্ঘটনায় নিহত সাতজনের পাশাপাশি আরও একজন প্রবাসীর মরদেহ একই ফ্লাইটে দেশে আসে।

নিহতদের মধ্যে রয়েছেন—চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, আরজু, রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু, মাইটভাঙা এলাকার মো. জুয়েল এবং রহমতপুরের রনি।

সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফন কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এই সাত বাংলাদেশি প্রাণ হারান। নিহত সবাই সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

দেশে ফিরল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ

আপডেট টাইম : 11:18:49 pm, Saturday, 18 October 2025