Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিমানবন্দরের ভয়াবহ আগুন,  নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, “কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।”

এদিকে আইএসপিআর জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর ইউনিটও অংশ নিচ্ছে। বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনীর একটি দল যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার স্থান মূলত কার্গো ভিলেজ এলাকা হওয়ায় যাত্রী টার্মিনাল এখনো নিরাপদ রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আগুনের কারণে কার্যক্রমে যেন বড় ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো এলাকায় থাকা পণ্য গুদাম থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বিমানবন্দরের ভয়াবহ আগুন,  নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

আপডেট টাইম : 05:40:32 pm, Saturday, 18 October 2025