Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সোনার দাম আরও বাড়লো

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:27:37 pm, Sunday, 19 October 2025
  • 98 বার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও আবারও বেড়েছে সোনার মূল্য। নতুন সমন্বয়ের ফলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা।

রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা আগামী সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এই সমন্বয় আনা হয়েছে।

নতুন দর অনুযায়ী—২২ ক্যারেট সোনা ভরিপ্রতি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা,২১ ক্যারেট সোনা ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা,১৮ ক্যারেট সোনা ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা, আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকায়।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ছুঁয়েছে সর্বোচ্চ সীমা। যুক্তরাষ্ট্রে সুদের হার হ্রাসের সম্ভাবনা এবং আংশিক সরকারি কার্যক্রম বন্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদে। এর প্রভাবেই ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২৪০ ডলার ছাড়িয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

সোনার দাম আরও বাড়লো

আপডেট টাইম : 09:27:37 pm, Sunday, 19 October 2025