Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার কোটি টাকা

চলতি অক্টোবরের প্রথম ১৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ২০৩ কোটি টাকা।রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসী আয়ের এই প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৫ কোটি ১০ লাখ ডলার বেশি, জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। গত বছরের ওই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার।

চলতি মাসে প্রতিদিন গড়ে আট কোটি ২৮ লাখ ডলার, অর্থাৎ প্রায় এক হাজার ১১ কোটি টাকা দেশে আসছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের ১৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত আয় ছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার, অর্থাৎ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশে।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়—জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার,আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার,সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

এর আগে গত অর্থবছরের মার্চে এক মাসেই সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা ওই অর্থবছরের রেকর্ড ছিল। পুরো অর্থবছর শেষে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার কোটি টাকা

আপডেট টাইম : 09:24:00 pm, Sunday, 19 October 2025