Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ালো সরকার

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়িয়েছেন অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা।নভেম্বরে সাড়ে সাত শতাংশ এবং আগামী বাজেটের পরে বাকি অংশ দেওয়া হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

সভায় অংশ নেওয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও দুইজন শিক্ষক নেতা জাগো নিউজকে জানিয়েছেন, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। শিগগির বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে, ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ নিয়ে টানা ১০ দিন আন্দোলন করছেন তারা।

একই সঙ্গে টানা ৯ দিনের মতো দেশের এমপিওভুক্ত প্রায় ৩০ হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়ার দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেন। সেখান থেকে দুই মাসের আলটিমেটাম দেন। শিক্ষকদের দাবি উপেক্ষা করে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় মাথাপিছু ৫০০ টাকা হারে বাড়িভাড়া দিতে সম্মত হয়। বিষয়টি ৫ অক্টোবর শিক্ষক দিবসে জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকরা।

১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। একই দিন বিকেলে তারা জনভোগান্তি এড়াতে প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। একই সঙ্গে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি করছেন। ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ালো সরকার

আপডেট টাইম : 04:24:46 pm, Tuesday, 21 October 2025