Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

১০ মাসে সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন ১৬ হাজার ৫৫২ বাংলাদেশি

২০২৫ সালের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি ছিলেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১৬ হাজার ৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।

দেশভিত্তিক হিসেবে দেখা গেছে, চলতি বছরে সমুদ্রপথে ইতালিতে আগতদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে অবস্থান করছে। অন্য যেকোনো দেশের তুলনায় তারা অনেক এগিয়ে আছেন।

গত বছর এই সময়ের তুলনায় বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২৪ সালের একই সময়ে ইতালিতে পৌঁছেছিলেন আট হাজারের কিছু বেশি বাংলাদেশি।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত সমুদ্রপথে মোট ৫৫ হাজার ৯৪৮ জন ইতালিতে পৌঁছেছেন। বাংলাদেশের পর সবচেয়ে বেশি এসেছেন মিসর (৭ হাজার ৬৯০) এবং ইরিত্রিয়া (৬ হাজার ৮৮৭) থেকে।

এরপর দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান থেকে গিয়েছেন ৩ হাজার ৭২৬, আফ্রিকার সুদান থেকে ৩ হাজার ৩৪৭, সোমালিয়া থেকে ২ হাজার ৫৬৬, ইথিওপিয়া থেকে ২ হাজার ৩৭, মাগরেব অঞ্চলের দেশ তিউনিসিয়া থেকে ১ হাজার ৫২৪, ইরান থেকে ১ হাজার ৪৯৩, সিরিয়া থেকে ১ হাজার ২৪৫, গিনি থেকে ১ হাজার ২১৮, আলজেরিয়া থেকে ১ হাজার ১১৫, নাইজেরিয়া থেকে ৮০১, মালি থেকে ৭৫৩ ও আফগানিস্তান থেকে গেছেন ৬১২।

অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮২ জন।

পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমবর্ধমান। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশি অভিবাসীদের প্রবাহ আরও তীব্র হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

১০ মাসে সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন ১৬ হাজার ৫৫২ বাংলাদেশি

আপডেট টাইম : 01:00:44 pm, Wednesday, 22 October 2025