Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশিকে আটকে রাখার দায়ে মালয়েশিয়ায় চারজনের কারাদণ্ড ও জরিমানা

মালয়েশিয়ার পেনাং রাজ্যে এক বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে আটক রাখার ঘটনায় মিয়ানমারের দুই নাগরিকসহ চারজনকে দোষী সাব্যস্ত করেছে বুকিত মেরতাজম আদালত। দোষ স্বীকারের পর আদালত তাদের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ম্যাজিস্ট্রেট রোশায়াতি রাদেলাহের আদালতে অভিযুক্তরা অপরাধ স্বীকার করেন। তাদের মধ্যে মিয়ানমারের নাগরিক আলম শোবির (২১)–কে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা গ্রেপ্তারের দিন ১২ অক্টোবর থেকে কার্যকর হবে।

অন্যদিকে, মিয়ানমারের আরেক নাগরিক মোহাম্মদ রশিদ হুসাইন (৩৮) ও মালয়েশিয়ার দুই নাগরিক মোহাম্মদ আদিব শাআদুন জুবির (৩৩) এবং এম লুকমান সাওয়াপিট (৩৪)–কে দুই হাজার রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেনাংয়ের জুরু শিল্পাঞ্চলের বিজি স্পিডি লন্ড্রি অটো সিটি এলাকায় চারজন মিলে ৩৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে অবৈধভাবে আটক রাখেন।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিনজন মালয়েশিয়ান অভিযুক্তকে অতিরিক্ত পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারা ৩৪২ (অবৈধ আটক) এবং ধারা ৩৪ (সমবেতভাবে অপরাধ সংঘটন) অনুসারে অভিযোগ আনা হয়েছিল। এই ধারাগুলোর আওতায় সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, দুই হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বাংলাদেশিকে আটকে রাখার দায়ে মালয়েশিয়ায় চারজনের কারাদণ্ড ও জরিমানা

আপডেট টাইম : 07:45:03 pm, Thursday, 23 October 2025