Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে ঘটনাটি ঘটে বলে স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

জাহিদ জেনেভা ক্যাম্প এলাকার বাসিন্দা। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পরিবারের সবচেয়ে ছোট। কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি।

নিহতের ভগ্নিপতি রবিন হোসেন জানান, ভোরের দিকে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। তখন জাহিদ বাসা থেকে বাইরে বের হয়ে কিছুটা সামনে এগোতেই হঠাৎ একটি ককটেল এসে তার মাথায় আঘাত হানে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

রবিন আরও জানান, আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : 01:52:58 pm, Thursday, 23 October 2025