Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

শেখ হাসিনার মামলায় রায়ের দিন ধরা হলো ১৩ নভেম্বর

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণা করবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ ঘোষণা করেন।

এর আগে বুধবার (২২ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর প্রসিকিউশন পক্ষ যুক্তিখণ্ডন (রিবাটাল) করেন। বৃহস্পতিবার মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্কও প্রসিকিউশন উপস্থাপন করেছে। ট্রাইব্যুনালে এদিন বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর, এছাড়া অ্যাটর্নি জেনারেলও বক্তব্য দেন।

মামলায় এ পর্যন্ত মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং চিকিৎসক।

রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন জুলাই-আগস্ট গণহত্যাকালীন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি গণহত্যার পেছনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং নির্দেশদাতা ও বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম উল্লেখ করেন।

প্রসিকিউশনের দাবি, এতদূর উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

শেখ হাসিনার মামলায় রায়ের দিন ধরা হলো ১৩ নভেম্বর

আপডেট টাইম : 01:59:18 pm, Thursday, 23 October 2025