Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

চলতি মাসেই ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে : সালাহউদ্দিন

চলতি অক্টোবর মাসের মধ্যেই বিএনপি ২০০ সংসদীয় আসনে একক প্রার্থীর নাম চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রার্থীরা মাঠে কাজ শুরু করতে পারেন— সেই লক্ষ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে।”

সালাহউদ্দিন জানান, শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় রেখে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা চলছে। “জোট রাজনীতির অংশ হিসেবে শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে, প্রয়োজনে তাদের জন্য কিছু আসনও ছাড় দেওয়া হবে,” বলেন তিনি।

মনোনয়ন প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, “প্রত্যেক আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। শরিকদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হবে। যারা মনোনয়ন পাবেন না, তাদের অন্যভাবে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে।”

জোট গঠন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সব দলের সঙ্গেই আলোচনা চলছে, এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ আছে। তবে এখনই আনুষ্ঠানিক জোট গঠনের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।”

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “তিনি প্রতিদিন নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, মতামত নিচ্ছেন। মনোনয়ন প্রক্রিয়াও সেই আলোচনার ভিত্তিতেই এগোচ্ছে।”

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্রপন্থী শক্তিগুলোকে সঙ্গে নিয়েই ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি।

আরপিও সংশোধনের বিষয়ে দলের অবস্থান জানিয়ে তিনি বলেন, “বিএনপি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাবে। আমরা চাই, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যেন কেউ নির্বাচিত হতে না পারে। এজন্য একক প্রার্থী থাকা আসনে ‘না ভোট’ রাখার পক্ষে বিএনপি সম্মতি জানিয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

চলতি মাসেই ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে : সালাহউদ্দিন

আপডেট টাইম : 06:47:43 pm, Friday, 24 October 2025