Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, সহকর্মীসহ আটক ৬

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে জেলার তেরোই এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যদিও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় দুই মালয়েশিয়ানসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।

ইয়ান জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কাজে দেরি করে আসা নিয়ে সহকর্মীর সঙ্গে নিহতের তর্ক হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বৈদ্যুতিক তার দিয়ে ওই বাংলাদেশি শ্রমিকের গলা পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ও ঘটনাটি স্বীকার করেন।

পুলিশ জানায়, একতলা ওই বাড়িটিতে সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত সাতজন শ্রমিক থাকতেন—তাদের মধ্যে দুইজন মালয়েশিয়ান এবং পাঁচজন বাংলাদেশি। ঘটনার পর দুই মালয়েশিয়ান ও চার বাংলাদেশিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, একটি দা ও একটি রড উদ্ধার করা হয়েছে।

সুপারিনটেনডেন্ট হামিজি জানান, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। শনিবার (২৫ অক্টোবর) আটক ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, সহকর্মীসহ আটক ৬

আপডেট টাইম : 04:10:35 pm, Friday, 24 October 2025