Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি

লিবিয়ায় অবৈধভাবে অবস্থান করা ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। সকাল ১০টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়া সরকার প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে কাজ করেছে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ফিরিয়ে আনা অধিকাংশ নাগরিক মানবপাচারকারীদের প্রতারণার শিকার হয়েছিলেন। তাদের অনেককে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রাখা হয় এবং বেশ কয়েকজন শারীরিক নির্যাতনেরও শিকার হন।

দেশে ফেরার পর প্রত্যেককে আইওএম প্রাথমিক চিকিৎসা, খাবার এবং সহায়তা প্রদান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা নাগরিকদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ একই ধরনের প্রতারণার শিকার না হন।

লিবিয়ার আটককেন্দ্রগুলোতে থাকা বাকি বাংলাদেশিদেরও নিরাপদ প্রত্যাবাসনের উদ্যোগ অব্যাহত রয়েছে। সরকার জানিয়েছে, বিদেশে বিপদগ্রস্ত নাগরিকদের মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি

আপডেট টাইম : 06:50:06 pm, Friday, 24 October 2025