Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশের প্রজনন মৌসুমে জারি করা ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে আবার নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় তিন লাখ জেলে।

মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা— কেউ জাল ও নৌকা মেরামত করছেন, কেউ আবার ঋণ নিয়ে নতুন জাল কিনছেন। তাদের আশা, এবার কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার-দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন।

স্থানীয় জেলেরা জানান, প্রতি মৌসুমেই ধার করে মাছ ধরার প্রস্তুতি নিতে হয়। নদীতে পর্যাপ্ত ইলিশ পেলে তারা সেই ঋণ শোধ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “আশা করছি এবারে জেলেরা ভালো মাছ পাবে। নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হয়েছে, তাই ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে।”

নিষেধাজ্ঞার সময় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযানে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দুই শতাধিক জেলেকে আটক এবং বিপুল পরিমাণ জাল জব্দ করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা

আপডেট টাইম : 12:08:56 pm, Saturday, 25 October 2025