Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ভাইরাসজনিত এই জ্বরে চারজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রামে ১২১ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৬ জন, রংপুরে ৫০ জন এবং সিলেটে ৮ জন নতুন করে ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ১ হাজার ৫১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৪৪৪ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ভাইরাসজনিত এই রোগে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ও মশার প্রজননস্থল পরিষ্কার না রাখায় সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। তারা জনসচেতনতা বাড়ানো ও স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন

আপডেট টাইম : 07:32:35 pm, Sunday, 26 October 2025