Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জাতীয় নির্বাচন ঘিরে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস দমন, সাইবার অপরাধ প্রতিরোধ ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসেছে আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ।

রোববার সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত রয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সূত্র জানায়, বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি, নির্বাচনের আগে ও পরে সহিংসতা প্রতিরোধ, সংঘবদ্ধ অপরাধ ও উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, নারী ও শিশুনির্যাতন রোধ, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এবং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বিষয়েও আলোচনা হচ্ছে।

এ ছাড়া গারমেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ রোধ, বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতকরণ, সীমান্ত নিরাপত্তা এবং মা ইলিশ সংরক্ষণ অভিযানের অগ্রগতি নিয়েও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

জাতীয় নির্বাচন ঘিরে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

আপডেট টাইম : 01:28:56 pm, Sunday, 26 October 2025