Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড বা বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি ব্যাগ নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ছিটকে পড়া বিয়ারিং স্প্রিংটি তার মাথায় আঘাত হানে এবং পাশের একটি দোকানেও ধাক্কা লাগে। এতে দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। মৃত তরুণের বয়স আনুমানিক ৩৫–৪০ বছর। পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

ওসি মো. মোবারক জানিয়েছেন, ‘বিয়ারিং প্যাড ছিটকে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। নাম বা পরিচয় এখনও জানা যায়নি।’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, দুর্ঘটনার কারণে নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কখন ট্রেন চলাচল পুনরায় শুরু হবে তা এখনও নিশ্চিত করা যায়নি।

এ ঘটনার আগে, গত বছরের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড ছিটকে পড়েছিল। তখন ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

মেট্রোরেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাড বসানো থাকে, যার প্রতিটির ওজন প্রায় ১৪০–১৫০ কেজি। এ ছাড়া স্প্রিং ছিটকে পড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।

ডিএমটিসিএলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে। এর আগে এমন দুর্ঘটনা ঘটলেও ঠিকাদার তা মেরামত করেনি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

আপডেট টাইম : 01:47:17 pm, Sunday, 26 October 2025