Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে পুরো রুটে নিরবচ্ছিন্নভাবে ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সংস্থাটির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অদ্য সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা স্বাভাবিকভাবে চালু করা হয়েছে। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।”

এর আগে, রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর–আগারগাঁও অংশে সেবা চালু হয় এবং সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল–শাহবাগ রুটেও ট্রেন চলাচল শুরু হয়।

দুর্ঘটনার প্রায় ২৩ ঘণ্টা পর আজ সকাল থেকে সম্পূর্ণ রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু

আপডেট টাইম : 02:48:52 pm, Monday, 27 October 2025