Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে আটকা পড়া আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিতদের যাত্রাখরচ, খাদ্য সহায়তা এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়া সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে ফেরা অনেক বাংলাদেশি লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

সরকার জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা আরও অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফেরাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসঙ্গে মানবপাচার রোধ ও সচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের বাস্তব অভিজ্ঞতা সমাজের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

আপডেট টাইম : 09:19:37 pm, Tuesday, 28 October 2025