Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

অক্টোবরের ২৮ দিনে প্রবাসী আয় এলো ২৩৪ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা টাকায় প্রায় ২৮ হাজার ৫৪৮ কোটি। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক আয়।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০২৪ সালের অক্টোবরের প্রথম ২৮ দিনে এসেছিল ২১২ কোটি ৯০ লাখ ডলার।

তিনি আরও জানান, গত ২৮ অক্টোবর একদিনেই দেশে এসেছে ৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের (জুলাই–অক্টোবর ২০২৫) প্রথম চার মাসে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৯৯২ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

এর আগের অর্থবছর (২০২৪–২৫)-এর মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা ওই বছরের সর্বোচ্চ মাসিক রেকর্ড। পুরো অর্থবছরে মোট প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার—পূর্ববর্তী বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৩–২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। সেই বছর মাসভিত্তিক রেমিট্যান্স ছিল—জুলাইয়ে ১৯১.৩৭ কোটি, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

অক্টোবরের ২৮ দিনে প্রবাসী আয় এলো ২৩৪ কোটি ডলার

আপডেট টাইম : 08:43:52 pm, Wednesday, 29 October 2025