Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ পাচ্ছেন বাংলাদেশি এজেন্টরা

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে। আগে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সীমিতসংখ্যক এজেন্সিকে সুযোগ পেলেও এবার বৈধ লাইসেন্সধারী সব রিক্রুটিং এজেন্টদের অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, গত ২১–২২ মে ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার ৩য় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (JWG) সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে মালয়েশিয়ার প্রতিনিধিদল বাংলাদেশসহ অন্যান্য দেশকে সমান সুযোগ দেওয়ার আশ্বাস দেয়।

এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর মালয়েশিয়া সরকার বাংলাদেশকে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ বা নির্বাচনের মানদণ্ড পাঠিয়েছে। এই মানদণ্ডের ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমারের রিক্রুটিং এজেন্সি নির্বাচিত হবে।

রিক্রুটিং এজেন্ট নির্বাচনের মানদণ্ডসমূহ:

১. লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

২. বিগত ৫ বছরে অন্তত ৩,০০০ কর্মী বিদেশে প্রেরণের প্রমাণ থাকতে হবে।

৩. অন্তত ৩টি ভিন্ন দেশে কর্মী প্রেরণ ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ ও কর্মসংস্থান বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ লাইসেন্স থাকতে হবে।

৫. সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ‘Certificate of Good Conduct’ থাকতে হবে।

৬. মানবপাচার, জবরদস্তিমূলক শ্রম, শ্রম আইন লঙ্ঘন বা আর্থিক অনিয়মের অভিযোগ থাকা যাবে না।

৭. নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ থাকবে।

৮. অন্তত ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে সন্তোষজনক সনদ থাকতে হবে।

৯. কমপক্ষে ৩ বছর ধরে পরিচালিত ১০,০০০ বর্গফুট আয়তনের স্থায়ী অফিস থাকতে হবে।

১০. পূর্বে কর্মী প্রেরণে আইনসম্মত ও পদ্ধতিগত প্রক্রিয়া অনুসরণের প্রমাণ থাকতে হবে।

এই শর্তগুলো পূরণকারী সব বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের তালিকায় অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানাবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব রিক্রুটিং এজেন্সি উপরে বর্ণিত মানদণ্ড পূরণে সক্ষম, তাদেরকে আগামী ০৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ মন্ত্রণালয়ে আবেদন দাখিলের আহ্বান জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ পাচ্ছেন বাংলাদেশি এজেন্টরা

আপডেট টাইম : 11:25:14 am, Wednesday, 29 October 2025