Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই অর্থ বিদ্যালয়ের পরিচালন বাজেট থেকে ব্যয় করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

বুধবার (২৯ অক্টোবর) ডিপিই’র অর্থ ও রাজস্ব শাখার উপপরিচালক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বরাদ্দকৃত অর্থ থেকে প্রতিটি বিদ্যালয় মাসে ১ হাজার টাকা পর্যন্ত ইন্টারনেট বিল এবং ৫০০ টাকা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ব্যয় করতে পারবে। এছাড়া মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ বা অন্য সরকারি কাজে ভ্রমণকারী শিক্ষকরা সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ভাতা পাবেন।

চিঠিতে আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেট থেকে প্রদত্ত এই বরাদ্দ ইউপিইও (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) বা টিপিইও (থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) বরাবর মঞ্জুর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা সরকারি বিধি অনুযায়ী অর্থ ব্যয়ের ক্ষমতা রাখবেন।

তবে আদেশে কিছু শর্তও দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম— বরাদ্দের অর্থ সরকারি নিয়মে ব্যয় করতে হবে, এবং কোনো অনিয়ম বা অস্বচ্ছতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

এ বরাদ্দ থেকে ব্যয়ের পর অব্যবহৃত অর্থ ২০২৬ সালের ৩১ মে’র মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

আপডেট টাইম : 11:44:46 am, Thursday, 30 October 2025