Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সাজার মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশিসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

ফেরত পাঠানো ৬০ জনের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তারা সবাই কেদাহ রাজ্যের বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসিত অভিবাসীরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্ট (আইন ১৫৫)-এর ধারা ১৫(১)(সি) ও ৬(১)(সি), এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রুলসের অধীনে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল— বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া দেশে প্রবেশ করা এবং অনুমোদিত মেয়াদ শেষে অবস্থান অব্যাহত রাখা।

নিজ নিজ সাজা ভোগের পর তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এ কার্যক্রমের নেতৃত্ব দেন টিপিপিআই নূর ইশাক বিন হামজাহ, যাকে সহায়তা করেন আরও আটজন কর্মকর্তা।

কেদাহ অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম তাদের চলমান নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেট টাইম : 08:24:38 pm, Thursday, 30 October 2025