Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। মোবাইল অপারেটরগুলো আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার কাজ শুরু করছে।

বিটিআরসি জানায়, ৩০ অক্টোবরের পর থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সংস্থাটি গত জুলাইয়ে জানিয়েছিল, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এর আগে একজন নাগরিকের নামে সর্বোচ্চ ১৫টি সিম সক্রিয় রাখার অনুমতি ছিল।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “১ নভেম্বর থেকে অপারেটররা অতিরিক্ত সিম বন্ধের কাজ শুরু করবে। ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডিতে ১০টির বেশি সিম সক্রিয় না থাকে।”

২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ হলেও প্রকৃত ব্যবহারকারী মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের নামে ৫টির কম সিম, ১৬ শতাংশের নামে ৬ থেকে ১০টি, আর ৩ শতাংশ ব্যবহারকারীর নামে ১০টির বেশি সিম রয়েছে।

বিটিআরসি বলছে, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা ও প্রতারণা রোধের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকরা অনলাইনে বা *১৬০০২# ডায়াল করে তাদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সিম বন্ধের ক্ষেত্রে ‘দৈবচয়ন’ (র‌্যান্ডম) পদ্ধতি অনুসরণ করা হবে। ফলে কিছু গ্রাহকের গুরুত্বপূর্ণ সিমও বন্ধ হয়ে যেতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আপডেট টাইম : 12:06:04 pm, Saturday, 1 November 2025