Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত অন্তত ৫০

ভোলায় বিএনপি ও বিজেপির (বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা পার্টি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই জেলা বিএনপি এবং বিজেপি নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করছিল। দুপুরের দিকে বিজেপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়।

এ সময় বিএনপি নেতা-কর্মীরাও মহাজনপট্টি এলাকা থেকে সমাবেশ শেষে মিছিল নিয়ে নতুন বাজারের দিকে এগিয়ে যান। পৌর ভবনের সামনে দুই পক্ষের মুখোমুখি হলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষে উভয় দলের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে দুপুর পর্যন্ত নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত অন্তত ৫০

আপডেট টাইম : 05:03:43 pm, Saturday, 1 November 2025