Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাথে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ কূটনীতিক জনাব মঞ্জুরুল করিম খান চৌধুরী। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (MBFA)–এর নির্বাহী কমিটির সঙ্গে ৩১ অক্টোবর ২০২৫ ৩টায়, কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায়- মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করা, বিশেষত সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্ভাবন ও প্রবাসীদের সাফল্যকে বিশ্বমঞ্চে যথাযথভাবে উপস্থাপন করা। হাইকমিশনার জনাব মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, “এমবিএফএ মালয়েশিয়ায় বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল’ একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।” এছাড়াও তিনি আশ্বাস দেন যে, মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির শিশু-কিশোরদেরকে ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে এমবিএফএ-এর বাংলা স্কুল “আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম” কার্যক্রমে হাইকমিশনের সহযোগিতা আরও জোরদার করা হবে।

হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
•⁠ ⁠মোসাম্মাত শাহানারা মনিকা – ডেপুটি হাইকমিশনার
•⁠ ⁠সৈয়দ শরিফুল ইসলাম – কাউন্সেলর (শ্রম)
•⁠ ⁠মো. মুর্শেদ আলম – কাউন্সেলর (কনস্যুলার)
•⁠ ⁠প্রণব কুমার ঘোষ – ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য)
•⁠ ⁠সুফি আব্দুল্লাহিল মারুফ – ফার্স্ট সেক্রেটারি (প্রেস)

এমবিএফএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
•⁠ ⁠প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম – প্রেসিডেন্ট
•⁠ ⁠মোহাম্মদ শহিদুল হাসান – ভাইস প্রেসিডেন্ট
•⁠ ⁠জাফর ফিরোজ – ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
•⁠ ⁠মো. মাসুদুর রহমান –স্থানীয় সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রধান
•⁠ ⁠মাহফুজ কায়সার অপু – সদস্যপদ ও কল্যাণ বিষয়ক প্রধান
•⁠ ⁠মো. কাজী নজরুল ইসলাম – ব্যবসা ও অংশীদারিত্ব বিষয়ক প্রধান
•⁠ ⁠ডা. মোহুয়া রায় চৌধুরী – সাংস্কৃতিক বিষয়ক প্রধান
•⁠ ⁠বেদৌরা নাজনীন ঈষিতা – চেয়ারপার্সন, উইমেন ওয়েলফেয়ার উইং

বৈঠকটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এই মতবিনিময় ভবিষ্যতে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর, ফলপ্রসূ ও দীর্ঘমেয়াদে টেকসই সহযোগিতায় পরিণত করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাথে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : 11:28:38 pm, Saturday, 1 November 2025