Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১২ বাংলাদেশিসহ ২৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে পরিচালিত বিশেষ অভিযানে ১২ বাংলাদেশিসহ ২৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে নেগরি সেমবিলান রাজ্যের বান্দার বারু নিলাই এলাকায় এ অভিযান চালানো হয়।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ ট্যান আই কিয়াং জানান, প্রায় ৯৩ জন কর্মকর্তার অংশগ্রহণে পরিচালিত অভিযানে মোট ২৯৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ নথি না থাকায় ২২ থেকে ৫১ বছর বয়সী ২৩ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ২১ জন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে ১২ জন বাংলাদেশি, নয়জন ভারতীয়, একজন ইন্দোনেশীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

অভিযানের সময় কয়েকজন অভিবাসী ভবনের পঞ্চম তলা থেকে পাশের ইউনিটের বারান্দা বেয়ে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ ছাদের নিচে ও পানির ট্যাঙ্কের ওপরে লুকিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত সবাইকে চিহ্নিত করে আটক করা হয়।

কেনিথ ট্যান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়েছিল, ওই এলাকায় বহু বিদেশি বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন।

আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন, পাসপোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লেনগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, কোনো মালিক বা ব্যক্তি যদি অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কাজের সুযোগ দেন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অভিবাসন প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১২ বাংলাদেশিসহ ২৩ অভিবাসী আটক

আপডেট টাইম : 05:10:48 pm, Saturday, 1 November 2025