Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৩ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা সংশোধিত গেজেটে এ সিদ্ধান্ত জানানো হয়। এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত হওয়া দুটি নতুন পদ আনুষ্ঠানিকভাবে বাতিল হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নতুন সংশোধিত গেজেটে চার ধরনের শিক্ষকের পরিবর্তে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শারীরিক শিক্ষার জন্য পৃথক সহকারী শিক্ষক পদ আর থাকছে না।”

তবে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু জানান, “এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।”

উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রকাশিত নিয়োগ বিধিমালায় প্রথমবারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষক নিয়োগের বিধান যুক্ত করা হয়। কিন্তু গেজেটটি প্রকাশের পর কিছু ধর্মভিত্তিক সংগঠন ও মহল বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানায় এবং তা প্রত্যাহারের দাবি তোলে। অবশেষে সেই পদ দুটি বাতিলের মাধ্যমে মন্ত্রণালয় বিতর্কের অবসান ঘটালো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল

আপডেট টাইম : 08:44:45 pm, Monday, 3 November 2025