Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কুয়েতে নগদ অর্থে স্বর্ণ কেনা যাবে না

অবৈধ অর্থপ্রবাহ রোধ, আর্থিক স্বচ্ছতা ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে স্বর্ণ ক্রয়ে নগদ অর্থ ব্যবহার নিষিদ্ধ করেছে কুয়েত সরকার।দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ২০২৫ সালের ১৮২তম মন্ত্রী পর্যায়ের প্রস্তাব অনুযায়ী এ সিদ্ধান্ত জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সোনা, মূল্যবান পাথর ও ধাতুর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত নগদবিহীন পদ্ধতিতে অর্থ গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) কুয়েতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য তদন্তকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে দেশটিতে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ১০ দিনারের বেশি মূল্যের লেনদেনে নগদ অর্থ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ফার্মেসিগুলোকে কেএনইটি বা অনলাইন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ গ্রহণে বাধ্য করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, কুয়েত সরকার ধাপে ধাপে সব গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতে নগদ লেনদেন সীমিত করে একটি ডিজিটাল ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থা গড়ে তুলছে। এতে অর্থপাচার ও অবৈধ লেনদেনের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই বিধান দেশের অর্থনৈতিক কাঠামো আধুনিকায়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কুয়েতের আর্থিক খাতে একটি সংস্কারমূলক মাইলফলক হয়ে থাকবে এবং ভবিষ্যতে অন্যান্য খাতেও নগদবিহীন লেনদেনের প্রসার ঘটাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

কুয়েতে নগদ অর্থে স্বর্ণ কেনা যাবে না

আপডেট টাইম : 06:31:42 pm, Tuesday, 4 November 2025