Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ (৪ নভেম্বর) টোকিওর টিকেপি মিলনায়তনে ‘বাংলাদেশ—জাপানের জন্য দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস’ শীর্ষক সেমিনার এবং পরবর্তী ম্যাচিং ইভেন্টের আয়োজন করে।

জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা সংস্থা (জেআইটিসিও)-এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রায় ২৫০টি জাপানি কোম্পানি এবং ৩৫০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও নিয়োগকারী সংস্থা অংশগ্রহণ করে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী স্বাগত বক্তব্যে জাপানে দক্ষ জনশক্তি প্রেরণ এবং একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি এ লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া তার বক্তব্যে জাপান ও বাংলাদেশের মানবসম্পদ পরিস্থিতির তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি বলেন, “২০৪০ সালের মধ্যে জাপানে প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে, যা ২০৪০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুতের জন্য বাংলাদেশে ৩৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্ধারণ করা হয়েছে, প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি ‘জাপান সেল’ গঠনের কথাও উল্লেখ করেন, যা জাপানি শ্রমবাজারের সঙ্গে সমন্বয় ও যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করবে।

ড. ভূঁইয়া জাপানে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন, বাংলাদেশের ও জাপানের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টায় উভয় দেশই উপকৃত হবে।

সেমিনারে জেআইটিসিও’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিগেও মাৎসুতোমি আন্তর্জাতিক শ্রমবাজার পরিস্থিতি ও জাপানের শ্রমবাজারের সম্ভাবনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন।

পরে বাংলাদেশি জনশক্তি প্রেরণকারী ও জাপানি নিয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আগামী ৭ নভেম্বর নাগোয়া শহরে আরেকটি মানবসম্পদ বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করবেন, যেখানে বাংলাদেশি ও জাপানি কোম্পানির মধ্যে আরও কয়েকটি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : 11:33:42 pm, Tuesday, 4 November 2025