Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ওমান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের অর্ধশতবর্ষ উদযাপন

ওমান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মাস্কাটে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খালিফা বিন আলি আল হার্থি। তিনি বলেন,“দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। ভবিষ্যতেও বিনিয়োগ, বাণিজ্য ও মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার থাকবে।”

তিনি ওমানের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের নিষ্ঠা, দক্ষতা ও অবদানকে উচ্চ প্রশংসা করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম বলেন,“ওমান ও বাংলাদেশের সম্পর্ক সবসময়ই বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং জনগণের কল্যাণে নিবেদিত। বর্তমানে ওমানে ৭ লাখেরও বেশি বাংলাদেশি শান্তিপূর্ণভাবে কাজ করে দুই দেশের উন্নয়নে অবদান রাখছেন।”

অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্ব, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ওমান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের অর্ধশতবর্ষ উদযাপন

আপডেট টাইম : 09:51:55 pm, Wednesday, 5 November 2025