Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম। এর মাধ্যমে প্রবাসীরা বিদেশে থেকেই ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

রোববার (৪ নভেম্বর) দেশটির রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশ থেকে আগত নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ডি. এম. আতিকুর রহমান। এছাড়া শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানসহ প্রবাসী কমিউনিটির নেতারা অংশ নেন।

হাইকমিশনার নাজমুল ইসলাম বলেন, “এই নিবন্ধন কার্যক্রম প্রবাসীদের শুধু ভোটাধিকার নিশ্চিত করবে না, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সরাসরি অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি আরও উল্লেখ করেন, বিদেশে থাকা কোটি বাংলাদেশি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও বৈদেশিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করা একটি যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও সহজতর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন,“এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা শুধু নাগরিক অধিকারই ফিরে পাচ্ছেন না, বরং দেশের উন্নয়ন ও গণতন্ত্রের মূলধারায় আরও দৃঢ়ভাবে যুক্ত হচ্ছেন। এটি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এক ঐতিহাসিক দিন।”

অনুষ্ঠান শেষে প্রবাসীদের মধ্যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু

আপডেট টাইম : 10:49:02 pm, Wednesday, 5 November 2025