Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বেলজিয়ামের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুসংবাদ

দীর্ঘ কয়েক মাস ধরে বাংলাদেশিরা বেলজিয়ামের ভিসা পেতে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে যেতে বাধ্য হচ্ছিলেন। তবে এবার সেই ঝামেলা শেষ হতে যাচ্ছে।

দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর থেকে বাংলাদেশিরা সরাসরি ঢাকাতেই বেলজিয়ামের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বেলজিয়ামের দূতাবাস জানিয়েছে, ঢাকায় ভিসার আবেদন করতে হলে যোগাযোগ করতে হবে বনানীর বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ঠিকানায়। আবেদনকারীদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অফিস রোববার থেকে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিসের ওয়েবসাইট বা দেওয়া লিংকে।

এর আগে, ঢাকাস্থ সুইডেন দূতাবাস বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদন কার্যক্রম পরিচালনা করত। এখন থেকে সরাসরি ঢাকায় আবেদন করার সুযোগ পেয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বেলজিয়ামের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুসংবাদ

আপডেট টাইম : 08:43:49 pm, Thursday, 6 November 2025