Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পোল্যান্ডে ‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’ পেলেন কবি হাসানআল আব্দুল্লাহ

বাংলা ভাষার কবি ও অনুবাদক হাসানআল আব্দুল্লাহ পেয়েছেন পোল্যান্ডের সম্মানজনক ‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’। বুধবার (৫ নভেম্বর) বিডগোস শহরের লিটারারি হাউজে আয়োজিত বিশেষ কবিতাপাঠ অনুষ্ঠানে বিডগোস রাইটার্স ইউনিয়নের সভাপতি কবি ডারিউস টোমাস লাবিয়ডা তার হাতে পুরস্কারটি তুলে দেন।

পুরস্কার প্রদানকালে ডারিউস টোমাস বলেন, “হাসানআল শুধু কবি নন, তিনি বাংলা ও বিশ্বসাহিত্যের মধ্যে এক সেতুবন্ধন রচনা করেছেন। তাঁর অনুবাদ কর্ম বিশ্বকবিতাকে নতুন পাঠকসমাজের কাছে পৌঁছে দিয়েছে। এই পুরস্কার তাঁর অনুবাদসাধনার স্বীকৃতি।”

পুরস্কার গ্রহণ করে হাসানআল আব্দুল্লাহ বলেন, “এটি আমার পঞ্চম সফর পোল্যান্ডে। এখানে পাঠকদের ভালোবাসা ও সাহিত্যিকদের আন্তরিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। এমন স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে এক গভীর সম্মান।”

বিডগোস রাইটার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কবি আলফ্রেড কোভালকোভিস্কি। তার মৃত্যু পরবর্তী সময়ে তাঁর স্মরণে এ পুরস্কার চালু করা হয়।

চলতি বছর ৯ অক্টোবর চেহানোভ আন্তর্জাতিক কবিতা উৎসবে অংশ নিতে হাসানআল আব্দুল্লাহ পোল্যান্ডে যান। এরপর তিনি চেক প্রজাতন্ত্রে ব্রমোভ আন্তর্জাতিক কবিতা উৎসবেও যোগ দেন, যেখানে দশ কবিকে নিয়ে প্রকাশিত চেক ভাষার একটি সংকলনে তাঁর কবিতা স্থান পায়।

এছাড়া পোলিশ কবি ক্যাতারজিনা জর্জিও অনুবাদ করেছেন হাসানআলের ইংরেজি কাব্যগ্রন্থ “দ্য স্ক্যাটার ডিসপ্লে অব লিম্বস”। মাসব্যাপী পোল্যান্ডের বিভিন্ন শহরে তাঁর কবিতা পাঠ ও বই প্রোমোশনের অন্তত আটটি আয়োজনে অংশ নেন তিনি, যার মধ্যে রাভা ভিসনা পাবলিক লাইব্রেরি, মিলিস পাবলিক লাইব্রেরি, ডোলনি বারেজ মেলিনি রেস্টুরেন্ট এবং ভ্রসলোভ মিউজিক অ্যান্ড লিটারেচার ক্লাব উল্লেখযোগ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

পোল্যান্ডে ‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’ পেলেন কবি হাসানআল আব্দুল্লাহ

আপডেট টাইম : 11:25:40 pm, Friday, 7 November 2025