Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ানতান এলাকায় যৌথ অভিযানে ৫৭ জন অননুমোদিত (অবৈধ) অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের কর্মকর্তারাও অংশ নেন।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় মোট ২৫৮ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত করা যায়নি।

আটকদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী ধারা ৫১(৫)(বি)-এর অধীনে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তদন্তের জন্য তাদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

অভিযানে মোট ১৮ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। জনসাধারণের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়, যেখানে জানা যায়— কিছু ব্যক্তি অবৈধ বিদেশিদের আশ্রয় দিচ্ছেন।

ইমিগ্রেশন বিভাগের (জিম পাহাং) পক্ষ থেকে বলা হয়েছে, অননুমোদিত বিদেশিদের আশ্রয় বা কর্মে নিয়োজিত করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক

আপডেট টাইম : 03:41:22 pm, Friday, 7 November 2025