Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

অক্টোবরে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ বাংলাদেশি‌

চলতি বছরের অক্টোবর মাসে তিন দফায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ জন বাংলাদেশি নাগরিক। লিবিয়া সরকারের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।

দূতাবাস সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর প্রথম ফ্লাইটে ৩০৯ জন, ২৩ অক্টোবর দ্বিতীয় ফ্লাইটে আরও ৩০৯ জন এবং ৩০ অক্টোবর শেষ ফ্লাইটে ৩১০ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়।

এ ছাড়া লিবিয়ার ত্রিপলির তাজুইরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে এখনো বহু বাংলাদেশি আটক রয়েছেন। তাদের দ্রুত দেশে ফেরাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার জানিয়েছেন, বিপদাপন্ন ও অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় দূতাবাস নিরলসভাবে কাজ করছে। স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুকদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করাই এখন দূতাবাসের মূল লক্ষ্য।

দূতাবাসের হস্তক্ষেপ ও লিবিয়া সরকারের সহযোগিতার ফলে ফেরত আসা অভিবাসীদের জেল-জরিমানা মওকুফ করে নিরাপদে দেশে পাঠানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

অক্টোবরে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ বাংলাদেশি‌

আপডেট টাইম : 06:57:41 pm, Saturday, 8 November 2025