Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

অবৈধ প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ সৌদি আরবের

সৌদি আরবে বসবাসরত অসংখ্য অবৈধ প্রবাসীর দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এই লক্ষ্যে ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ নামে একটি আধুনিক অনলাইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ উদ্যোগটির ঘোষণা দেয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনে নিজ উদ্যোগে দেশে ফেরার আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ প্রশাসনিক কার্যক্রমের অবসান ঘটবে।

একই অনুষ্ঠানে সৌদি কর্তৃপক্ষ ‘স্মার্ট ট্র্যাক’ নামের আরেকটি ব্যবস্থা চালুর ঘোষণা দেয়, যা বিমানবন্দর ও সীমান্ত ব্যবস্থাপনাকে আরও আধুনিক করবে। এ ব্যবস্থায় যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন।

এ ছাড়া ‘ডিজিটাল টুইনস’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি প্রযুক্তি চালু করার পরিকল্পনাও জানিয়েছে কর্তৃপক্ষ। এটি জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, অপেক্ষার সময় নির্ধারণ এবং সেবার মান পর্যবেক্ষণে ব্যবহৃত হবে।

সৌদি সরকারের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ২০৩০ সালের আগেই দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা ঘটবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

অবৈধ প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ সৌদি আরবের

আপডেট টাইম : 09:49:31 am, Saturday, 8 November 2025