Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার সরকারের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

নেতানিয়াহুর পাশাপাশি যেসব কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির।

তুর্কি আদালতের এই পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ জোট ফ্লোটিলা–এর সাহায্যবাহী বহর আটকানোর ঘটনাকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, “এটি প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক প্রচারণা মাত্র। তিনি তুরস্কের বিচারব্যবস্থাকে বিরোধীদের দমন ও সমালোচকদের কারাবন্দি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।”

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজায় গণহত্যার মামলায় গত বছর তুরস্কও বাদিপক্ষে নাম অন্তর্ভুক্ত করে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এমন পদক্ষেপ নিল আঙ্কারা।

গাজা শাসনকারী গোষ্ঠী হামাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে হামাস নেতৃত্ব জানায়, “গাজা ইস্যুতে তুরস্ক ও এর নেতৃত্বের অবস্থান ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট টাইম : 09:52:03 am, Saturday, 8 November 2025