Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইনে ১১৪ অভিবাসী দোষী সাব্যস্ত

জোহরের পন্টিয়ান বিশেষ সেশন আদালত ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১১৪ জন অভিবাসী ও ১২ জন স্থানীয় নাগরিককে দণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত শুনানিতে আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করেন।

জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দোষীদের প্রত্যেককে ৩ হাজার থেকে ৫৫ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হয়েছে। পাশাপাশি অভিযোগ অনুযায়ী পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে কোন দেশের কতজন অভিবাসী দণ্ডপ্রাপ্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি।

ইমিগ্রেশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—বৈধ পারমিট ছাড়া দেশে অবস্থান, কালো তালিকাভুক্ত হওয়ার পর পুনরায় প্রবেশ, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান এবং বিদেশি শ্রমিকদের অবৈধ নিয়োগ।

সব মামলাই ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ অনুযায়ী দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইনে ১১৪ অভিবাসী দোষী সাব্যস্ত

আপডেট টাইম : 12:37:13 pm, Saturday, 8 November 2025