Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৬৯ হাজার

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক মাস পরও গাজায় মৃত্যুর মিছিল থামছে না। ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে মরদেহ উদ্ধারের পাশাপাশি ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৬৯ হাজার ১৬৯ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উদ্ধার হওয়া মরদেহ শনাক্তের পর এই সংখ্যা আরও বেড়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবারও নতুন করে হত্যার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তারা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যিনি কথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে তাদের কাছাকাছি চলে গিয়েছিলেন। দক্ষিণ গাজাতেও একই অভিযোগে আরেকজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সেনাদের ভাষ্যমতে, ওই ব্যক্তি ‘তাৎক্ষণিক হুমকি’ সৃষ্টি করেছিলেন।

‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা হলো সেই নির্ধারিত সীমারেখা, যার বাইরে না যাওয়ার বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সম্মত হয়েছিল।

তবে স্থানীয় সূত্রগুলোর অভিযোগ, ইসরায়েলি সেনারা প্রায়ই ওই সীমারেখার কাছাকাছি এলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে, এমনকি পরিবারসহ সাধারণ মানুষও এতে প্রাণ হারাচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৬৯ হাজার

আপডেট টাইম : 08:28:28 am, Sunday, 9 November 2025