Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘কালো তালিকাভুক্ত’ করে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়া অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার অংশ হিসেবে ১১৩ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে, এদের মধ্যে ১৫ জন বাংলাদেশিও রয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, চলতি মাসের প্রথম সপ্তাহে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ব্যক্তিদের সবাইকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে, যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের ১৫ জন ছাড়াও মিয়ানমারের ৬০, ভারতের ১৫, পাকিস্তানের ১১, নেপালের পাঁচ, সিঙ্গাপুরের দুই, থাইল্যান্ডের দুই এবং কেনিয়া, আফগানিস্তান ও তিউনিসিয়ার একজন করে রয়েছে।

তাদের সবাইকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। পাসপোর্ট না থাকা ব্যক্তিদের জন্য সংশ্লিষ্ট দূতাবাস অস্থায়ী ভ্রমণ নথি জারি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

‘কালো তালিকাভুক্ত’ করে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেট টাইম : 08:20:53 pm, Monday, 10 November 2025