Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে ইসি : সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ দেশের মোট ভোটারদের একটি বড় অংশ প্রবাসে বসবাস করেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হলে তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করা জরুরি।

সোমবার (১০ নভেম্বর) পোস্টাল ভোটিং ও আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) পদ্ধতি বিষয়ে এশিয়া ও ওসেনিয়া অঞ্চলের প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ বলেন, “দেশের সাত থেকে আট শতাংশ মানুষ প্রবাসে থাকেন। তাদের বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। এটা প্রবাসীদের অধিকার। ইসি তার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

তিনি জানান, আইন থাকার পরও বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কোনো প্রবাসী কখনো ভোট দিতে পারেননি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা গত বছরের ১৬ ডিসেম্বর প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এরপর থেকেই ইসি এ বিষয়ে কাজ শুরু করে।

“ডিসেম্বর মাস থেকে আমরা ধাপে ধাপে কাজ করেছি, এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হবে,” বলেন ইসি কমিশনার।

তিনি আরও জানান, অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে এবার প্রবাসী বাংলাদেশিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ১৮ নভেম্বর অ্যাপটি চালু হলে নিবন্ধিত প্রবাসীদের কাছে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পাঠানো হবে।

সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন দেশের প্রবাসীরা জুম মিটিংয়ে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে ইসি : সানাউল্লাহ

আপডেট টাইম : 11:27:25 am, Tuesday, 11 November 2025