Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

বাংলাদেশ ও মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে দুপক্ষ। বিশেষত বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প খাতে যৌথ উদ্যোগ বাড়িয়ে তা দুই দেশের জন্য বাস্তব সুফল বয়ে আনবে।

সম্প্রতি মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম)-এর জোহর শাখার চেয়ারম্যান সাউ সেওং হো ও অন্যান্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে শিল্পখাতে সহযোগিতা, যৌথ উদ্যোগ এবং ব্যবসায়িক সংযোগ বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়।

হাইকমিশনার এফএমএমকে আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তিনি বলেন, এই আয়োজন দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফএমএম নেতারা বাংলাদেশের তৈরি পোশাক খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেন এবং শিগগিরই ব্যবসায়ীদের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথাও জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন এফএমএমের ভাইস চেয়ারম্যান জেরার্ড স্যাঙ্কার, চ্যান চি মেং, কমিটির সদস্য মাইকেল লক ও জেসন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মোনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

আপডেট টাইম : 04:34:43 pm, Tuesday, 11 November 2025