Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসীদের “রেমিট্যান্স পুরষ্কার” প্রদানের উদ্যোগ বাংলাদেশ দূতাবাসের

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারীদের স্বীকৃতি জানাতে “রেমিট্যান্স পুরস্কার ২০২৫” প্রদান করবে দূতাবাস।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫” ও “জাতীয় প্রবাসী দিবস ২০২৫” উপলক্ষে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈধভাবে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তি পর্যায়ে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারী দুইজন পুরুষ ও দুইজন নারী প্রবাসী এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারী দুইটি প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হবে।

এই পুরস্কার পেতে আগ্রহী প্রবাসীদের আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যে কোনো কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের (২ নম্বর কক্ষ) মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন ফরম ও নীতিমালা দূতাবাসের ওয়েবসাইট https://kuwait.mofa.gov.bd, ফেসবুক পেজ (facebook.com/BDEmbKuwait) অথবা সরাসরি দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে সংগ্রহ করা যাবে।

দূতাবাসের এ উদ্যোগকে কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা প্রশংসা ও স্বাগত জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

প্রবাসীদের “রেমিট্যান্স পুরষ্কার” প্রদানের উদ্যোগ বাংলাদেশ দূতাবাসের

আপডেট টাইম : 11:15:24 am, Wednesday, 12 November 2025