Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে বাংলাদেশ সরকার

বাংলাদেশ দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরবের ভিশন ২০৩০ সফলভাবে বাস্তবায়নে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল(১১ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন – বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের সমগ্র শ্রমশক্তির এক-তৃতীয়াংশ ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন কর্মী শ্রমবাজারে যোগদান করে। তিনি আরও বলেন বাংলাদেশে সরকারি-বেসরকারি দশ হাজারের অধিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ২০২৫ সালের মধ্যে ৮.৮ মিলিয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০.৯ মিলিয়ন দক্ষ জনশক্তি প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের দক্ষ জনশক্তি শিল্প, ভৌত অবকাঠামো নির্মাণ খাতের পাশাপাশি তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন ও সরবরাহ, পর্যটন খাতে অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন দেড় কোটিরও বেশি কর্মী ১৭০ টির অধিক দেশে রেমিট্যন্সযোদ্ধা হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশেঅর্থনীতিতে অবদান রাখছেন। তিনি সৌদি আরবের নিয়োগকারী সংস্থাকে বিভিন্ন প্রশিক্ষণ সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ সফর করার এবং মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

৪দিন ব্যাপী রিয়াদে অনুষ্ঠিত এই মেলায় সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ঘানা, তানজানিয়া, ইংল্যান্ড, ইন্দোনেশিয়াসহ মোট ০৮টি দেশের ৬৫টি মানবসম্পদ ও জনশক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রথমবারের মত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবারের মেলায় অংশগ্রহণ করেছে।

এ সময় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে বাংলাদেশ সরকার

আপডেট টাইম : 09:39:43 am, Wednesday, 12 November 2025