Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

হজ-ওমরাহযাত্রীদের জন্য বড় সুখবর

পবিত্র হজ ও ওমরাহযাত্রীসহ সব যাত্রীদের জন্য বিনামূল্যে হাই-স্পিড ওয়াইফাই সেবা চালু করেছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইনস।

এখন থেকে সাউদিয়ার যাত্রীরা আকাশপথে ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ মেগাবাইট গতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। রিয়াদ-জেদ্দা রুটে পরিচালিত পরীক্ষামূলক ফ্লাইট এসভি-১০৪৪-এর মাধ্যমে প্রথমবারের মতো এই সেবা চালু হয়।

উদ্বোধনী ফ্লাইটে সৌদি মন্ত্রীরা সরাসরি ফুটবল ম্যাচ স্ট্রিমিং ও ভিডিও কলে সাক্ষাৎকারের মাধ্যমে সংযোগের স্থিতিশীলতা পরীক্ষা করেন। তারা জানান, ৩৫ হাজার ফুট উচ্চতাতেও ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ নির্বিঘ্ন ছিল।

বর্তমানে সাউদিয়ার ২০টি বিমানে এই ওয়াইফাই সেবা চালু রয়েছে, যা মূলত রিয়াদ-জেদ্দা অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত হচ্ছে। ধীরে ধীরে এই সেবা আন্তর্জাতিক রুটেও সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে, বিশেষ করে হজ ও ওমরাহযাত্রীদের বহনকারী ফ্লাইটগুলোতে।

বিমান শিল্প বিশেষজ্ঞদের মতে, বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, বরং আধুনিক যাত্রীসেবার একটি মৌলিক চাহিদা। সৌদিয়ার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের অন্যান্য বিমান সংস্থাগুলোর জন্যও নতুন মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।

সাউদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ওয়াইফাইয়ের গতি আরও বাড়িয়ে ৮০০ মেগাবাইট পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই সেবাটি যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

উদ্বোধনী ফ্লাইটে উপস্থিত সরকারি কর্মকর্তারা বলেন, “এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় করবে। আকাশে থেকেই তারা ভিডিও দেখা, অনলাইন মিটিং বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ— সবকিছুই নির্বিঘ্নে করতে পারবেন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

হজ-ওমরাহযাত্রীদের জন্য বড় সুখবর

আপডেট টাইম : 12:05:04 am, Thursday, 13 November 2025