Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

১২ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৪৬ মিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ এক দিনে এসেছে ১১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ২৮ পয়সা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১২ দিনে দেশে এসেছে মোট ১ হাজার ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৪৬৮ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৯৪৬ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৯ দশমিক ৬ শতাংশ।

এ ছাড়া চলতি অর্থবছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ১১ হাজার ৪৯৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে,অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলারের বেশি,সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার,আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার,আর জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, হুন্ডি দমন, ব্যাংকিং চ্যানেলের সহজীকরণ ও প্রণোদনা অব্যাহত রাখায় প্রবাসী আয়ের প্রবাহে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

১২ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৪৬ মিলিয়ন ডলার

আপডেট টাইম : 09:37:49 pm, Thursday, 13 November 2025