Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মালয়েশিয়ায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশো অনুষ্ঠিত

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা তুলে ধরার এবং মালয়েশিয়ার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ১১-১৩ নভেম্বর পেনাংয়ে ‘বিএসআইএ রোডশো ২০২৫’ আয়োজন করেছে। রোডশোতে বাংলাদেশের সক্ষমতা এবং সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের সুযোগগুলো মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা, শিল্প উদ্যোক্তা ও একাডেমিশিয়ানদের কাছে উপস্থাপন করা হয়েছে।

পেনাং রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার জগদীপ সিং মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পারদু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুসতাফা হুসাইন বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প এবং মালয়েশিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা দেন।

রোডশোতে বাংলাদেশের ছয়টি সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান — Neural Semiconductor, ULKASEMI Private Limited, iTest Bangladesh Limited, Prime Silicon, Cactus Materials Ltd ও SILICONOVA Limited — তাদের কার্যক্রম এবং শিল্পে অবদানের দিক তুলে ধরে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেনাংয়ের বিভিন্ন সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা, এবং বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা ও প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

রোডশোর অংশ হিসেবে ১২-১৩ নভেম্বর বিএসআইএ-এর ১৫ সদস্যের একটি ডেলিগেশন পেনাং রাজ্যের বিভিন্ন সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা, বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশো অনুষ্ঠিত

আপডেট টাইম : 08:31:17 pm, Friday, 14 November 2025