Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সাজা শেষে সরকারি খরচে মালয়েশিয়া থেকে ফিরলেন ৭২ বাংলাদেশি

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে আটক থাকা ৭২ জন প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে ৪০ জন এবং চলতি ২০২৫–২৬ অর্থবছরে আরও ৩২ জন প্রবাসীকে সাজা শেষে জেল থেকে দেশে প্রত্যাবাসিত করা হয়েছে।

১৩ নভেম্বর হাইকমিশনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে বলা হয়, ১০ নভেম্বর ২০২৫ হাইকমিশনের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিলান্তিক ক্যাম্প পরিদর্শন করে। বর্তমানে ওই ক্যাম্পে ৫৪ জন বাংলাদেশি আটক রয়েছেন।

প্রতিনিধি দল আটক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পারিবারিক যোগাযোগ স্থাপন এবং দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। এর মধ্যে ২৫ জনের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে, বাকিদের প্রক্রিয়া চলমান রয়েছে।

চলতি বছরে হাইকমিশন মোট ১৯টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে এবং ২,০২১ জন প্রবাসীর প্রত্যাবাসনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে।

হাইকমিশন জানিয়েছে, আটক প্রবাসীদের সহায়তা এবং ডিটেনশন ক্যাম্প পরিদর্শনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

সাজা শেষে সরকারি খরচে মালয়েশিয়া থেকে ফিরলেন ৭২ বাংলাদেশি

আপডেট টাইম : 01:18:33 pm, Friday, 14 November 2025