Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব

কর্মব্যস্ত প্রবাসজীবনে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাদ উপভোগের জন্য কুয়েতের প্রবাসীরা নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের প্রতীক্ষায় থাকেন। বহু মাস বা বছরের পর একই এলাকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ হয় না—এই বাস্তবতায় এসব আয়োজনই হয়ে ওঠে মিলন ও বিনোদনের প্রধান ক্ষেত্র।

শীতের আগমনকে সামনে রেখে কুয়েতের হোমনা থানার প্রবাসীদের উদ্যোগে মরুভূমি কাবাদে দুই দিনব্যাপী মিলনমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশীয় সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে হোমনার প্রবাসী গৃহিণীদের তৈরি নানা ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী হয়। এতে বাংলার গ্রামীণ সংস্কৃতির সুর ও স্বাদ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

মেলায় পরিবেশন করা হয় দুধ চিতই, রসমঞ্জুরি, পাটিসাপটা, খোলা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি, নারকেল পিঠাসহ নানা রকমের জনপ্রিয় বাংলা পিঠা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো এবং প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রবাসীরা বলেন, এ ধরনের উৎসব তাদের মানসিক প্রশান্তি দেয় এবং তারা চান বছরে আরও এরকম অনুষ্ঠান হোক।

দুই দিনব্যাপী মেলার প্রথম দিন (বৃহস্পতিবার) রাতে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রবাসী শিল্পীরা জারি, সারি, বাউলসহ বিভিন্ন দেশীয় গান পরিবেশন করেন। দ্বিতীয় দিনে অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন আয়োজকরা।

কুয়েত প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তাঁদের পরিবারবর্গ এবং বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে মরুভূমি কাবাদের অনুষ্ঠানস্থল যেন পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব

আপডেট টাইম : 05:30:15 pm, Sunday, 16 November 2025