Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নভেম্বরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকার বেশি

গত বছরের মধ্যবর্তী সময়ে রাজনৈতিক পরিবর্তন ও বিভিন্ন সংকটের মধ্যে থেকেও দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রবাসী বাংলাদেশিরা পাঠানো রেমিট্যান্স।

চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ২০ লাখ ডলার (প্রায় ১.৫২ বিলিয়ন ডলার)। প্রতি ডলার ১২২ টাকা ধরে, এর পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১৮,৫৭১ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা ১,২৩৮ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, এই ধারা অব্যাহত থাকলে চলতি নভেম্বরে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১৫২ কোটি ডলারের মধ্যে:রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৩৫ কোটি ডলার,বিশেষায়িত ব্যাংক (কৃষি ব্যাংক) থেকে এসেছে ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার,বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০০ কোটি ডলার,বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ২৯ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১,১২৫ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের ৯৭৫ কোটি ডলারের তুলনায় ১৫.৪% বৃদ্ধি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল: জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার ।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার ছিল। পুরো বছর প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮% বৃদ্ধি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

নভেম্বরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকার বেশি

আপডেট টাইম : 07:30:33 pm, Sunday, 16 November 2025